২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:১১

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:৫০

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হব।
আজ (রোববার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এই মামলার অভিযোগের মধ্যে থাকা আবু সাঈদ হত্যার ঘটনায় সাক্ষ্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী রিনা মুরমু এবং এনটিভির রংপুরের সাংবাদিক এ কে এম মঈনুল হক। এর আগে দুইদিন এই মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রইব্যুনাল।
শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

আরও পড়ুন