যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:২৭
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় সেনা মোতায়েন রাখা হবে।
রোববার (২১ জুন) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘উত্তরাঞ্চলের বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার স্বার্থে আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন অবস্থান করব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কেউ সরাতে পারবে না।’
একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ইসরাইলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, লেবাননে নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাবাহিনীর কার্যক্রমের ওপর কোনো বিধিনিষেধ নেই। তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা স্বাধীন।
এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরদিন শনিবার লেবাননের বিভিন্ন স্থানে হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এতে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তারাও সেই চুক্তি অনুসরণ করবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির এক কর্মকর্তা বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই। তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।
অন্যদিকে দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেন, সংঘর্ষে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে সংগঠনটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর আঘাত পেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে পুনরায় সামরিক অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুত আছি।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে এখনও অনিশ্চিত করে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: দ্য ডন ও রয়টার্স।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে কমল বিশ্ববাজারে তেলের দাম
- • সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি বাতিল
- • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি
- • দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে হারাল আলজেরিয়া
- • বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অস্থিতিশীলতা মোকাবিলা করবে: রিজভী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দরপতন
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
