২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮:২৭

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন) বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে রয়েছে দলটি। এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের চেয়ে যা অনেক বেশি।

সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নতুন সরকার গঠন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন দেশে থেকে আসা অভিনন্দন এবং নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি কথা বলতে পারেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দুই-একদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন ও রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। সংবাদ সম্মেলনটি কেন্দ্র করে ইতিমধ্যে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও এর আশপাশের এলাকায় সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন