০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:২৪

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:৪৭

দীর্ঘদিনের রাজনৈতিক জড়তা কাটিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দিল্লিতে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে এই চিঠি হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউয়ালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিল্লি সফরের মাঝেই এই উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগটি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই গুরুত্বপূর্ণ চিঠিটি বিজয় চোথাউওয়ালের হাতে তুলে দেন। এ সময় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন। বিজয় চোথাউয়ালে তাঁর পোস্টে লিখেছেন, “বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে লেখা তারেক রহমানের একটি চিঠি আমার হাতে তুলে দিয়েছেন।”

আরও পড়ুন