আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২০:০৮
গাঢ় নীল এবং 'হালকা জলপাই' রঙের সংমিশ্রণে তৈরি আগের পোশাকে ফিরছে বাংলাদেশ পুলিশ। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের রঙের ক্ষেত্রে আগের রূপ ফিরিয়ে আনা হলেও এবার সবার ট্রাউজার বা প্যান্টের রঙে অভিন্নতা আনা হয়েছে। এবার কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাদের প্যান্টের রঙ হবে ‘খাকি’।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কার ও জনসাধারণের কাছে বাহিনীটির গ্রহণযোগ্যতা বাড়াতে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় পুলিশের পোশাকের রঙ ও মনোগ্রাম পরিবর্তনের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। বিভিন্ন পর্যায় থেকে আসা প্রস্তাবনা এবং ট্রায়াল শেষে অবশেষে আগের গাঢ় নীল ও হালকা অলিভ রঙের পোশাকই চূড়ান্ত করা হলো, তবে সবার প্যান্টের রঙে এবার পরিবর্তন এনে খাকি করা হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
