২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:২৮

শিরোনাম
চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

পুলিশের আট সদস্যকে বদলি

পুলিশের আট সদস্যকে বদলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০০:২৩

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার হলেন- সিরাজগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থান্দার খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রামের সিএমপি এবং চট্টগ্রাম পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপার হলেন- পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লা চৌদ্দগ্রামের সার্কেলে, র‌্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লা লাকসাম সার্কেলে এবং সিলেটের এসএমপি মো. জামশেদ আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।  

আরও পড়ুন