হোটেল কক্ষ থেকে জনতা ব্যাংকের সাবেক জিএমের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:৩৭
হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এক উর্ধ্বতন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত ‘সোনারতরী’ হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন। একসময় তিনি জনতা ব্যাংকের হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার স্থায়ী নিবাস জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ২৩ মার্চ দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তিনি হোটেলে কক্ষ ভাড়া নেন এবং গত কয়েকদিন ধরে সেখানেই অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
