কুমিল্লায় পুকুরে থেকে গ্রেনেড উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ১৯:৫২
কুমিল্লার লাকসামে পুকুরে মাটি কাটার সময় শ্রমিকরা একটি গ্রেনেড উদ্ধার করেছে।
গ্রেনেডটি মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাকসাম থানা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগের দিন সোমবার (১৬ মার্চ) উপজেলা পরিষদ পুকুর থেকে মাটি কেটে পার্শ্ববর্তী শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুল মাঠ ভরাটের কাজ চলছিল। এ সময় মাঠে মাটি ফেলার পর শ্রমিকরা হঠাৎ বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সেটি গ্রেনেড বলে ধারণা করা হয় এবং পুলিশে সংবাদ দেন।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটি গ্রেনেড বলে শনাক্ত করেন এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেলে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
গ্রেনেড নিষ্ক্রিয়ের পর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের ওই দলটি পুকুর এলাকায় ব্যাপক তল্লাশি চালায়, তবে আর কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা জানান, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে অনেকেই প্রাথমিকভাবে ধারণা করছেন।
আরও পড়ুন
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
