মাদরাসা ছাত্রকে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২২:১৯
বগুড়ার শেরপুরে ব্যাডমিন্টন খেলায় বিরোধকে কেন্দ্র করে এক মাদরাসার ছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার (১১ মার্চ) ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার মাহমুদুল হাসান (১৩) স্থানীয় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাদরাসা শিক্ষার্থী মাহমুদুল হাসান গত ৬ মার্চ দুপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে শহরের তালতলা এলাকায় কয়েকজন যুবকের হাতে আটক হয়। এরপর তাকে শহরের খন্দকারটোলা এলাকাস্থ শামছুল হক মুন্সির বাড়িতে নিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। পরবর্তীতে নির্যাতনের কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি মামলার পরপরই অভিযান এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে নতুন কাপড়ের ব্যবসা করতেন। গ্রেপ্তার হওয়া মোতালেব আলভী মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। বুধবার বিকেলেই গ্রেপ্তারকৃতকে বগুড়ায় আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
