স্বামীর লাথিতে স্ত্রীর গর্ভের সন্তান হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২১:৫২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে লাথি দিয়ে গর্ভের সন্তানকে হত্যা করার অভিযোগে স্বামী আবু সাঈদ ওরফে মিস্টারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই থানাধীন পাচী ইউনিয়নের পুনট পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকেলে র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার আসামি আবু সাঈদ মিস্টার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান সাহেবের ছেলে। এর আগে গত বছরের ৬ অক্টোবর যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে মিস্টারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, গত বছরের ৬ অক্টোবর দায়ের হওয়া মামলার কারণে বাদী স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরে মিস্টার গত ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে বাড়িতে ডেকে আনেন। স্বামী-স্ত্রীর কথাবার্তার এক পর্যায়ে স্ত্রী মামলা তুলতে রাজি না হওয়ায় মিস্টার ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পেটে লাথি মারেন। এতে তার গর্ভে থাকা ছয় মাসের শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত অবস্থায় গর্ভপাত ঘটে।
ঘটনার পর ওই দিনই আরেকটি মামলা দায়ের করা হয়।
শনিবার (৭ মার্চ) র্যাব-১৩ গ্রেপ্তারী অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
