কাতারে হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে না: মার্কো রুবিও
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৪
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ধরনে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্বীকার করেছেন, এই হামলা গাজায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।
রোববার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে এতে আমাদের সম্পর্কের ধরন বদলাবে না। এ ঘটনার কূটনৈতিক প্রভাব নিয়ে আমাদের আলোচনা করতে হবে।”
এর আগে, গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা সংকট নিরসনে কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর যৌথভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের উন্মাদনায় উৎপাদনশীলতা কমে বিশ্বে ১৭০০ কোটি ডলারের ক্ষতি
- • উৎসে কর তদারকিতে মাঠে এনবিআরের বিশেষ টিম, জারি ৫ নির্দেশনা
- • ককরোচ পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে সংঘর্ষ, উত্তপ্ত দিল্লি
- • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান
- • আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম
- • মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৩ বাংলাদেশিসহ ৬৪১ জন
- • গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবি, শতাধিক আরোহীর মধ্যে উদ্ধার ৬৭
- • ঢাকায় আবার বৃষ্টি, পাঁচ দিনের পূর্বাভাসে ভারী বর্ষণের আশঙ্কা
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইইউ
