০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:৪২

শিরোনাম
৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

মৌলভীবাজারে কৃষকের ৪০ মণ ধানে আগুন, আহত ৩

মৌলভীবাজারে কৃষকের ৪০ মণ ধানে আগুন, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২০:০২

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৃষক রুবেল দাসের গরুর ঘর ও ধানের গোলা। এ সময় ৪০ মণ ধান ও একটি গাভি মারা গেছে। 

আগুন নেভাতে গিয়ে পরিবারের সদস্য অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) নামে তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার  মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন। 

ভুক্তভোগী কৃষক রুবেল দাস দাবি করেন, বাহির থেকে কেউ তার গোয়ালঘরে আগুন লাগিয়েছে। এতে প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল দাস জানান, সোমবার রাত ১০ টায় উঠানের এক পাশে তার খড়ের ফেইনে আগুন দেখতে পান। পরে আশপাশের মানুষের সহযোগিতায় আগুন নেভানো হয়। আবার মঙ্গলবার ভোরে হঠাৎ গরু রাখার ঘরটিতে আগুন দেখতে পেয়ে  চিৎকার করলে আশপাশের মানুষজন এলেও আগুনের লেলিহান শিখায় দ্রুত পুরো টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দল খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনে।

আগুনে ঘরে থাকা একটি গাভি ও ৪০ মণ ধান পুড়ে যায়। আগুনে পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানান। রুবেল দাসের ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। 

তিনি আরো দাবি করেন, শত্রুতাবশত কেউ তার গোয়ালঘরে আগুন লাগিয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

অপরদিকে বিকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের দায়িত্বরত ফায়ারম্যান রিয়াদ জানান, সকালে খবর পেয়ে টিম লিডার ফারুকুল ইসলামের নেতৃত্বে ফায়ার দলের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটার আগুনে পুড়ে যাওয়ার লক্ষণ দেখা গেলেও ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন দুবৃর্ত্তরা তার ঘরে আগুন দিয়েছে।

আরও পড়ুন