১৭ জুন ২০২৬, বুধবার, ১৯:০০

শিরোনাম
চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে পাচারকালে দুই বোটভর্তি সিমেন্ট জব্দ, আটক ১৯

মিয়ানমারে পাচারকালে দুই বোটভর্তি সিমেন্ট জব্দ, আটক ১৯

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও খাদ্যসামগ্রীসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ নামে দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনীর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’। অভিযান চলাকালীন সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে দুটি সন্দেহভাজন বোট দেখতে পান নৌবাহিনীর সদস্যরা। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোট দুটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল ও ছোলা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ১৯ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন