ইতালিতে পুলিশ সেজে গাড়ি আটকে ডাকাতি
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫৮
ইতালির পুলিয়া অঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে অত্যন্ত সুপরিকল্পিত সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হামলাকারীরা পুলিশের ছদ্মবেশ ধারণ করে একটি সাঁজোয়া নগদ অর্থ পরিবহনের গাড়ির দখল নেওয়ার চেষ্টা করে।
ইতালীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত আটজন ডাকাত জড়িত ছিল। যাদের মধ্যে কিছু লোক পুলিশের মতো ঝলমলে লাইট ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পথচারী ও গাড়িচালকদের বিভ্রান্ত করার চেষ্টা করে। হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে গাড়িটির দরজা ভেঙে ফেলে। ইতালির সামরিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা ও কালো ড্রেসে পুরো আবৃত একাধিক ডাকাত এবং তাদের হাতে ভারী অ্যাসল্ট রাইফেল নিয়ে অর্থ পরিবহনের গাড়িটির পেছনে দৌড়ে যাচ্ছে। এরপর তারা বিস্ফোরক ব্যবহার করে দরজা উড়িয়ে দেয়, ফলে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাত দলটি মহাসড়কটি অবরুদ্ধ করতে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। যার ফলে সেখানে একটি ‘আগুনের দেয়াল’ তৈরি হয়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, তারা একটি গাঢ় নীল রঙের আলফা রোমিও গাড়ি ব্যবহার করেছিল, যার ছাদে নীল রঙের ঝলমলে বাতি লাগানো ছিলো। ফলে সেটিকে পুলিশের গাড়ি বলে মনে হয়।
নাটকীয় এ হামলার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ‘ডাকাতিটি ব্যর্থ হয়েছে। তবে কোনো অর্থ লুট হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।’
তদন্তকারীরা জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর জন্য আশপাশের পথচারীদের গাড়ি ছিনতাই করে। এরপর তারা পুলিশের একাধিক গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। একটি গাড়িতে তিনটি গুলি লাগে। এ ছাড়া গাড়িকে ধাক্কা দেওয়া হয়।
পুলিশ সদস্যদের একটি সংগঠনের মহাসচিব নিকোলা মানিও বলেন, ‘অপরাধী চক্রগুলো দিন দিন আরো বেশি উন্নত অস্ত্র ব্যবহার করছে। পুলিশের জন্য আরো আধুনিক যানবাহন, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র ও সরঞ্জামের প্রয়োজন রয়েছে।’
এই হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ লেচ্চে শহর থেকে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। বাকিদের আটক করতে অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
