চাঁদে শহর গড়ার পরিকল্পনা স্পেসএক্সের, ঘোষণা দিলেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৭
মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার দিকে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। তার মতে, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে চাঁদে এমন শহর গড়ে তোলা সম্ভব।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এর আগে রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ার দীর্ঘদিনের স্বপ্ন স্পেসএক্স এখনও ধরে রেখেছে। তবে বর্তমান অগ্রাধিকার হলো সভ্যতাকে সুরক্ষিত রাখা এবং যত দ্রুত সম্ভব চাঁদে পৌঁছানো।
মাস্কের এই মন্তব্য মূলত গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের আনুষ্ঠানিক স্বীকৃতি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে—মঙ্গল অভিযানের পরিকল্পনা আপাতত পিছিয়ে দিয়ে চাঁদকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্পেসএক্সের লক্ষ্য অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণ করবে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের পরিকল্পনা ছিল ২০২৬ সালের শেষ দিকে মঙ্গল গ্রহে মানববিহীন রকেট পাঠানো।
এদিকে চলতি দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশনের পর থেকে এখনো কোনো মানুষ চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।
অন্যদিকে প্রযুক্তি খাতেও বড় পরিবর্তনের পথে হাঁটছেন মাস্ক। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি ঘোষণা দেন, স্পেসএক্স তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইকে অধিগ্রহণ করেছে। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে ১ লাখ কোটি ডলার এবং এক্সএআইয়ের মূল্য ২৫ হাজার কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। মাস্কের ধারণা, এআই উন্নয়নের সঙ্গে কম্পিউটিং শক্তির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে পৃথিবীর তুলনায় মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা করা বেশি সাশ্রয়ী হবে।
স্পেসএক্স আশা করছে, চলতি বছরের শেষ দিকে পুঁজিবাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার সংগ্রহ করতে পারবে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ পাবলিক অফারিং হতে পারে।
এদিকে গত রোববার ভোরে মাস্ক স্পেসএক্সের প্রথম সুপার বোল বিজ্ঞাপন প্রকাশ করেন, যেখানে স্টারলিংক ওয়াই-ফাই সেবার প্রচার চালানো হয়।
মহাকাশ অভিযানের পাশাপাশি ইলন মাস্ক তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকেও নতুন দিগন্তে নিয়ে যাচ্ছেন। বৈদ্যুতিক গাড়ির বাজারে আধিপত্য প্রতিষ্ঠার পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও হিউম্যানয়েড রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে। এ লক্ষ্যে চলতি বছর প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে গত মাসে মাস্ক জানান, ক্যালিফোর্নিয়ায় টেসলার কারখানায় দুটি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করে সেখানে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জায়গা তৈরি করা হবে।
আরও পড়ুন
- • সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত
- • রাশিয়া সীমান্তে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক মৃদুল
- • 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা
- • জবিতে আইটি যুগে আর্থিক সচেতনতা নিয়ে সেমিনার
- • বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ
- • পেলের রেকর্ডে ভাগ বসাতে এক গোল দূরে নেইমার
- • কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?
- • ১২ দিনেই 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারালেন ইলন মাস্ক
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
