হাইকমিশনের অনুরোধে ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩১
হাইকমিশনের অনুরোধে ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
ভারতীয় হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে, পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) এ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তার ৮ বছর বয়সী সন্তান মো. সাব্বির শেখকে সুস্থ এবং নিরাপদ অবস্থায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ফলে সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, বিএসএফের অমানবিক পুশইন আচরণের বিপরীতে, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষত অন্তঃসত্ত্বা নারী এবং শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এই কার্যক্রম একটি ন্যায়, মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
