২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:২২

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান

বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:৪৫

বাহরাইনের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেছেন, বাহরাইন কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নিলে তেহরান আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নিতে বাধ্য হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, “বাহরাইনকে গুরুতর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু, তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়।”

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে উপসাগরীয় দেশগুলো। বাহরাইনের রাজধানী মানামা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের সর্বশেষ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ধারাবাহিক ও ইচ্ছাকৃত আগ্রাসনের অংশ।

বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি চলমান আগ্রাসনের অবসান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় বাহরাইন।

এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের অব্যাহত অবজ্ঞার জবাবে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক সম্পর্ক থাকার অভিযোগে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ বাহরাইনে বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

আরও পড়ুন