২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:০১

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না আরব আমিরাত

ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ২২:৪১

সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করেছে যে, তারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় অংশ নেবে না। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে তাদের দেশটিকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ।

সোমবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত আল মুশারখ বলেন, “বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়াব না।”

এর পাশাপাশি, তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘটনাকে ‘বিপজ্জনক উসকানি’ ও ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত ও ধ্বংস করেছে।

আরও পড়ুন