২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:০৪

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

মুন্সীগঞ্জে বজ্রাঘাতে ২ জন নিহত

মুন্সীগঞ্জে বজ্রাঘাতে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১৮:৪০

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ গ্রামে গরু আনতে গিয়ে মিজান ঢালী (১৬) ও দিঘীরপাড় ইউনিয়নের হায়ারপাড়ে ফুটবল খেলতে গিয়ে রাকিবের (২২) বজ্রাঘাতে মৃত্যু হয়। 

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী ও স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আক্রান্ত হন রিজান ঢালী। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন