হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৯:১৩
হাইতির বিপক্ষে ৩–০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে সি গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট এখন ৪। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ১৩ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যাওয়ার উল্লাসে মেতে উঠেছিল সমর্থকেরা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন সহকারী রেফারি।
এরপরও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ২২ মিনিটে রাফিনিয়া একক প্রচেষ্টায় গোলের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। অবশ্য তিনি অফসাইডে থাকায় বল জালে জড়ালেও সেটি গণ্য হতো না।
এক মিনিট পরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক থেকে পাওয়া বল ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে। সেই সুযোগে কুনহা কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ান কুনহা। ভিনিসিয়ুসের নিখুঁত পাস ধরে রক্ষণভাগ ভেঙে ঢুকে ডান দিক থেকে জোরালো শটে হাইতির গোলরক্ষক প্লেসিডকে পরাস্ত করেন তিনি। এতে ২–০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস। দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা চালায় দুই দলই। কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। তবে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ৩–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ব্রাজিল। পরের ম্যাচে সেই অবস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
প্রতিফলন/ এস এস
আরও পড়ুন
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
