মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৬:৪৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ‘মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিল্লায় পাঠানো ব্যক্তি মঞ্জুর হোসেন (৩৮) আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার বাসিন্দা এবং মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় এর আগে তিনি দুইবার কারাভোগ করলেও মুক্তির পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাদক ব্যবসার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করেন। পরে বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আনা হলে, তার পক্ষ থেকে ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ঘটনাস্থলে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর সংসদ সদস্যের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়, যাতে তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।”
চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।”
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, সাবেক যুবদল নেতা আলী আজগর এবং সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
