২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২২

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

৩ কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার

৩ কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭

শেরপুরে ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমানে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বিজিবি। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নিরাপত্তা জোরদার এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশরোধে কঠোর অবস্থান নেয় বিজিবি। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির একটি টহল দল হলদীগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ‘ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম’ ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়োজিদ বলেন, ‘সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা জানান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০২০ সালে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য ঘোষণা করে সরকার। সেসময় দেশের ফার্মেসিগুলোতে বিক্রি বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এরপর কিছুদিন নাগালের বাইরে থাকলেও সম্প্রতি মাদকসেবীদের কাছে এর চাহিদা ও জোগান বাড়ছে। অন্য মাদকের চেয়ে সহজলভ্য এবং দাম কম হওয়ায় এই মাদকের চাহিদা বাড়ছে বলে তারা মনে করছেন।

আরও পড়ুন