সেঞ্চুরির দোরগোড়ায় থেমে গেলেন সাইফ হাসান
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৯
যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটা আজই দেখবেন সাইফ হাসান। কিন্তু দারুণ ইনিংসটির অপমৃত্যু ঘটল সেটার অনেক আগেই। সেঞ্চুরির অপেক্ষা তাই আরেকটু দীর্ঘ হলো এই তরুণ ব্যাটারের জন্য।
শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন সাইফ। আগের ম্যাচের নায়ক আকিল হোসেইনের প্রথম ওভারেই দুটি চারের মার দিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দেন তিনি। সেই শুরু থেকে যেন থামানোই যাচ্ছিল না তাকে।
উইকেটে টার্ন থাকলেও তার ব্যাটিংয়ে সেটার কোনো প্রভাবই পড়েনি। বলকে সময় দিচ্ছিলেন, আবার সুযোগ পেলে মারতেও কুণ্ঠা করছিলেন না। মাত্র ৪৪ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি।
ইনিংসের গতি ও দৃঢ়তা দেখে মনে হচ্ছিল কোচ ফিল সিমন্সের আশা পূরণ করেই মাঠ ছাড়বেন সাইফ। কিন্তু ভাগ্য সায় দিল না। মাত্র ২০ রান দূরে থেমে গেলেন তিনি।
বল একটু পুরোনো হয়ে ধীরে আসছিল, কিন্তু সাইফ তাল মেলাতে পারেননি। রস্টন চেজের এক ডেলিভারিতে লং-অনে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন জাস্টিন গ্রিভসের হাতে। ৭২ বলে ৮০ রানের দারুণ ইনিংসটির ইতি ঘটে তাতে।
তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৭৬ রানে ১ উইকেট।
আরও পড়ুন
- • সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান
- • চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, আট জেলায় তাপপ্রবাহ অব্যাহত
- • প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
