মস্কোতে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, সাময়িক বন্ধ ৪ বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৬:১৩
রাশিয়ার রাজধানী মস্কোতে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, রোববার (২১ জুন) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অন্তত ৬০টি বিস্ফোরকবাহী ড্রোন মস্কোর দিকে ছোড়া হয়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং রাজধানীর আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দাবি করেন, ইউক্রেন থেকে আসা সব ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
তিনি বলেন, “মস্কোর বিভিন্ন এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেগুলো অপসারণে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।”
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল পুনরায় চালু করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে রাজধানী মস্কোর সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক হামলার চেষ্টা চালানো হচ্ছে।
গত সপ্তাহেও মস্কোর তেল শোধনাগার লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন নিক্ষেপের দাবি করে রাশিয়া। তবে সেবারও সব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ড্রোন হামলা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ফলে সীমান্তবর্তী অঞ্চল ছাড়িয়ে এখন রাজধানী মস্কোও ক্রমেই হামলার ঝুঁকির মধ্যে পড়ছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
