ইউক্রেনের বড় আক্রমণে কাঁপল মস্কো, বহু স্থাপনায় ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৪:৫০
গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার মুখে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনের এই হামলায় শহরের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) ভোর পর্যন্ত মস্কোর দিকে ছোড়া অন্তত ১৯৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি সাম্প্রতিক মাসগুলোর তুলনায় বড় ধরনের হামলা, যেখানে সাধারণত ড্রোনের সংখ্যা দুই অঙ্কের মধ্যে সীমিত থাকত।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ছাড়াও বিভিন্ন অঞ্চলে মোট ৫৫৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলার কারণে রাজধানীর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার আগ্রাসনের জবাবে “ন্যায্য প্রতিক্রিয়া” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের শহর ও জনপদে চলমান হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে।
হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মস্কোর কাপোতনিয়া এলাকার একটি তেল শোধনাগারও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানে ঘন কালো ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এছাড়া আবাসিক ভবন ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
অন্যদিকে রাশিয়াও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ৭টি ক্ষেপণাস্ত্র ও ২৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে, যার ফলে জ্বালানি অবকাঠামোসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় প্রতিরক্ষামন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করেছেন। সেখানে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
