২৮ জুন ২০২৬, রবিবার, ১৫:৫৮

শিরোনাম
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া

পটুয়াখালীতে পেট্রলের দোকানে আগুন, দগ্ধ ১

পটুয়াখালীতে পেট্রলের দোকানে আগুন, দগ্ধ ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২২:৩১

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় একটি পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুমন গাজী (৪২) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার শ্যামলীবাগ পশু হাসপাতাল রোডে একটি পেট্রলের দোকানে এ ঘটনা ঘটে।

pস্থানীয় সূত্র জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় দোকানের পেছনে বিশ্রামরত অবস্থায় থাকা সুমন গাজী গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন