ঢাকা কলেজে পলেস্তারা ধ্বস, গুরুতর আহত শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২২:০৫
রাজধানীর ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে ঘুমন্ত এক শিক্ষার্থীর মাথায় খসে পড়ল পলেস্তারা। এতে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে ৩১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, মুশফিকুর রহমান কক্ষে অবস্থান করার সময় হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। এতে তিনি আহত হন। পরে সহপাঠীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।
আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘আমি দুপুরে খাওয়ার পর শুয়েছিলাম। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমার মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। এতে মাথায় প্রচণ্ড ব্যথা পাই। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। তখন রুমে আমরা দুইজন ছিলাম।’
ঘটনার পর হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ হলের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই হলের বিভিন্ন কক্ষে দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ার ঝুঁকি রয়েছে, তবে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ‘হল প্রভোস্টকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি কেন প্রভোস্ট হয়েছেন? এই হলের সকল ছাত্রের অভিভাবক হিসেবে তার কি কোনো দায়বদ্ধতা নেই? প্রত্যেক রুমের অবস্থা এই রকম শোচনীয়। কলেজ প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।’
এ বিষয়ে ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ বলেন, ‘বিকালের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তার চিকিৎসা বাবদ প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয়। সেটি হলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা হলের প্রত্যেক রুমে রুমে গিয়ে বলে এসেছি যেখানে যেখানে পলেস্তারা খসে পড়ার সম্ভাবনা আছে জানাবে। জানালে হলের কর্মচারীরা যেয়ে সেটি ফেলে দিবে। হলের সংস্কারের জন্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার টেন্ডার হয়েছে। রমজানের আগেই কাজ শুরু হয়েছে তবে কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে।’
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘যে ছেলে আহত হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার খরচ কলেজ প্রশাসন থেকে দেওয়া হয়েছে। তার সামনে যদি আরো খরচ লাগে তাহলে সেটি আমরা দেব। হলের কাজ শুরু হয়েছে। মাঝখানে কাজ বন্ধ হয়ে গেছে। আগামীকাল ইঞ্জিনিয়ারদের ডাকা হবে। এভাবে আর কতদিন কাজ ফেলে রাখবে, জিজ্ঞাসা করতে হবে।’
আরও পড়ুন
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
