হাদি হত্যার তিন আসামি ফের ১৪ দিনের রিমান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং তাদের দেশ ছাড়তে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্ববর্তী ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশের মামলার বিপরীতে এদিন স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্র পেশ করে। তবে মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র হেফাজতে থাকায় কাউকেই এদিন আদালতে সশরীরে হাজির করা হয়নি। ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে সংযুক্ত করা হয়।
শুনানি শেষে বিচারক আগামী ১৬ এপ্রিল এই তিন আসামির পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন। গত ২২ মার্চ ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয়েছিল। পরবর্তীতে আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে গত ২৩ মার্চ এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানেই এনআইএ-র কঠোর নজরদারিতে রয়েছেন।
আরও পড়ুন
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
