২৮ জুন ২০২৬, রবিবার, ১৫:১০

শিরোনাম
আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি

দুর্গাপুরে বজ্রপাতে নিহত যুবক

দুর্গাপুরে বজ্রপাতে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১৬:৩২

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, বজ্রপাতে মৃত্যুর লক্ষণ ওই ব্যক্তির শরীরে পাওয়া গেছে। তাকে হাসপাতালে আনলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাই।

দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন