বিয়ের পিঁড়িতে মেয়ে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০০:৪৪
মেয়ের বিয়ের আনন্দঘন প্রস্তুতির মধ্যেই নেমে এলো গভীর শোক। গরুর দুধ দোহন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দীপিকা সানা (৩৫) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) সকালে প্রতিদিনের মতো গোয়ালঘরে দুধ আনতে যান দীপিকা। সেখানে বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
জানা গেছে, দীপিকা ও তার স্বামী কৃষক দেবাশীষ সানার দ্বিতীয় সন্তান অর্পিতা সানার (১৮) বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল গায়ে হলুদসহ বিয়ের শেষ মুহূর্তের আয়োজন। মায়ের অকাল মৃত্যুর ঘটনায় মুহূর্তেই আনন্দঘন পরিবেশ শোকে পরিণত হয়।
খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীপিকা-দেবাশীষ দম্পতির তিন সন্তান—অভীক (১৯), অর্পিতা (১৮) ও অর্ণব (৯)। সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নই ছিল দীপিকার জীবনের প্রধান লক্ষ্য।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
