২৮ জুন ২০২৬, রবিবার, ০৩:০০

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত স্ত্রী, স্বামী আহত

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত স্ত্রী, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১৮:১৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিতা বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তার স্বামী আবু কাশেমও। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ধানক্ষেতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচ মোটর চালু করার সময় রিতা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার স্বামী আবু কাশেমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিতা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আবু কাশেমকে চিকিৎসা দেওয়া হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন