২৮ জুন ২০২৬, রবিবার, ০০:৩৮

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

রাষ্ট্রপ্রধানকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপ্রধানকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২২:৫১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রবিবার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হঠকারী পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ অস্থিতিশীলতার কিনারায় ঠেলে দিতে পারে। এই কঠিন সময়ে তিনি ইরান সরকার ও শোকাতুর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, “কোনো রাষ্ট্রপ্রধানকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতিমালা ও মূল্যবোধের পরিপন্থী। যারা এ হত্যাকাণ্ডকে সমর্থন করছেন, তাদের এর সুদূরপ্রসারী ও ভয়াবহ পরিণতি বিবেচনা করা উচিত।” তিনি আরও সতর্ক করেন যে, অস্তিত্বগত হুমকি থেকে সৃষ্ট পাল্টা প্রতিক্রিয়া সাধারণত পূর্বানুমানযোগ্য হয় না, যা পুরো বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে।

একই সঙ্গে মালয়েশীয় প্রধানমন্ত্রী ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধি না করে পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক পথ বেছে নেওয়া জরুরি। এছাড়া ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত মালয়েশীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে তার সরকারের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করেছেন তিনি। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে নাগরিকদের সুরক্ষায় পূর্ণ ক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দেওয়া হয়েছে।

চলমান সংকটের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, আঞ্চলিক আকাশপথের নিরাপত্তা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মালয়েশিয়ার জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা সরাসরি এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, “সংকটের সমাধান শক্তি প্রয়োগে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন কূটনীতি, রাজনৈতিক সদিচ্ছা এবং অবিলম্বে অর্থবহ সংলাপে ফেরা।”

আরও পড়ুন