২৭ জুন ২০২৬, শনিবার, ২২:৫৪

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর বানোয়াট: পুলিশ

তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর বানোয়াট: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২১:১০

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপর রয়েছে পুলিশ।

তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রতিফলন/টিএস

আরও পড়ুন