বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩১
দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এই সম্মেলনে গভর্নরের পক্ষ থেকে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন গভর্নর ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে, দেশের ঝিমিয়ে পড়া উৎপাদন খাতকে চাঙ্গা করতে বন্ধ কলকারখানা সচল করা হবে তাঁর অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে গতি আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নরের দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করে আরিফ হোসেন খান বলেন, “বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।” এ ছাড়া সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় আগের সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপ এবং সাবেক গভর্নরের শুরু করা সংস্কার কার্যক্রমগুলোও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নতুন গভর্নর।
এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে কাজে যোগ দেন মো. মোস্তাকুর রহমান। প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আগে কাজ, পরে কথা হবে।” উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।
আরও পড়ুন
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
