গাজা যুদ্ধ নিয়ে নীরবতা: বিতর্কে বার্লিন চলচ্চিত্র উৎসব
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৯
গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের মানবতাবিরোধী অভিযানের বিষয়ে নীরব থাকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের ৮০ জনেরও বেশি প্রখ্যাত অভিনেতা ও পরিচালক উৎসব কর্তৃপক্ষের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়ে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘ফিল্ম ওয়ার্কার্স ফর ফিলিস্তিন’ কতৃর্ক সমন্বয় করা ওই চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হওয়া শিল্পীদের কণ্ঠ রোধ করার ক্ষেত্রে বার্লিন উৎসবের ‘ধারাবাহিক ভূমিকা’ দেখে স্বাক্ষরকারীরা গভীরভাবে মর্মাহত। তাঁরা উৎসব কর্তৃপক্ষকে ‘নৈতিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের স্পষ্ট বিরোধিতা করার দাবি তোলেন। একই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহি থেকে আড়াল করার সব ধরনের তৎপরতা বন্ধের আহ্বানও জানানো হয়।
উন্মুক্ত চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন, মার্কিন পরিচালক অ্যাডাম ম্যাকে, ব্রাজিলীয় নির্মাতা ফার্নান্দো মেইরেলেস এবং ফরাসি শিল্পী আদেল এনেলের মতো বিশ্ববরেণ্য তারকারা।
এদিকে, গাজায় ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে উৎসবের আয়োজকদের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে নিজের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের খ্যাতিমান লেখক অরুন্ধতী রায়। প্রতিবাদী চিঠিতে আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে আরও জোরালো অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
- • আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
- • ইরান-যুক্তরাষ্ট্র কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, মনে করছেন বিশ্লেষক
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
