২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৪৭

শিরোনাম
শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

বরগুনায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

বরগুনায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:০৯

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামের খালেক মিলিটারির বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় বসতঘরটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করে খালেক মিলিটারির বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র বের করার সুযোগ পাননি পরিবারটির সদস্যরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একমাত্র বসতঘর হারিয়ে খালেক মিলিটারির পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
আরও পড়ুন