০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:৩৫

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করার ঘোষণা ট্রাম্পের

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০০:৫২

ওয়াশিংটন ডি.সি: ইরানে চলমান সামরিক অভিযানের ৩৩তম দিনে এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি জানিয়েছেন, ইরান বর্তমানে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে তাদের এই বিশেষ অভিযান সমাপ্ত করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। অভিযানের প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষস্থানীয় নেতা নিহত হন বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধমূলক অবস্থান গ্রহণ করে।

বর্তমানে সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দেশটি।

বিশ্লেষকরা বলছেন, গত এক মাসে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধপরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে অভিযান শেষের এই সময়সীমা নির্ধারণের বিষয়টি সামনে এলো। তবে ইরান সত্যিই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন