২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৫

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:২৩

মার্ভেল ভক্তদের জন্য সুখবর। টম হল্যান্ড অভিনীত নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের বেশ কয়েকটি দেশের আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে মুক্তির এক দিন আগে, ৩০ জুলাই থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী শুরু হবে।

এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

এবারও পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। এ ছাড়া আগের কিস্তির মতো জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে।

নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন নতুন অভিনয়শিল্পী। ‘আসোকা’ সিরিজের অভিনেতা ইমান এসফান্ডিকে দেখা যাবে এমজের নতুন প্রেমিকের চরিত্রে। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ক অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে। আর ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘দ্য পানিশার’ চরিত্রে ফিরেছেন জন বার্নথাল।

ছবির গল্প এগিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর নতুন বাস্তবতায় তাকে পরিচয় গোপন রেখেই নিউইয়র্ককে রক্ষা করতে হয়। সেই পথেই তাকে মোকাবিলা করতে হয় নতুন এক প্রতিপক্ষের, পাশাপাশি নিজের ক্ষমতার অপ্রত্যাশিত পরিবর্তনেরও।

নির্মাতাদের দাবি, এই কিস্তিতে দর্শক আরও পরিণত ও দায়িত্বশীল এক স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন। অ্যাকশনের পাশাপাশি চরিত্রটির ব্যক্তিগত সংকট ও মানসিক পরিবর্তনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তির জন্য নির্মিত। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগের সুযোগ পান।

মুক্তির আগেই ছবিটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া মিলছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলতি বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র হতে পারে। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ছবিটি প্রদর্শিত হওয়ায় দেশের মার্ভেল ভক্তদের আগ্রহও বেড়েছে।

আরও পড়ুন