তিন নায়িকার সঙ্গে নতুন ছবিতে আয়ুষ্মান খুরানা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ১৯:৩৩
গত এক দশকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বলিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন আয়ুষ্মান খুরানা। রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন—সব ধারাতেই স্বচ্ছন্দ এই অভিনেতা।
সবশেষ তাঁকে দেখা গেছে ফ্যান্টাসি-কমেডি ‘থাম্মা’ ছবিতে। এবার নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ দো’-তে একসঙ্গে তিন নায়িকার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিং।
আগামী ১৫ মে মুক্তি পেতে যাওয়া এ ছবিতে হাস্যরস, সম্পর্কের জটিলতা ও অপ্রত্যাশিত মোড়ের মিশ্রণ থাকছে। নিজের চরিত্র প্রসঙ্গে আয়ুষ্মান জানান, ‘প্রজাপতি’ নামের চরিত্রটি সৎ ও সরল হলেও নানা পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, যা থেকে তৈরি হয় কৌতুককর পরিস্থিতি।
ছবিটি পরিচালনা করেছেন মুদাসসার আজিজ। বিয়ের পর সম্পর্ক, ভুল বোঝাবুঝি ও পরকীয়াকে কেন্দ্র করে নির্মিত এই কমেডি-ড্রামাটি প্রযোজনা করেছে টি-সিরিজ
আরও পড়ুন
- • ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
- • হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ
- • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯
- • তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
