২২ জুলাই ২০২৬, বুধবার, ১৫:৪৯

শিরোনাম
ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা

কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৩

কুষ্টিয়ার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে মুফতি আমির হামজা বৃহস্পতিবার সাংবাদিকদের সতর্ক করে বলেছেন, চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত হবে। তিনি বলেন, সবাই ওপরের জনকে দোষ দেয়। কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কেউ যদি দুই নম্বর কিছু করতে চায়, তাহলে আমার সঙ্গে কথা বলবেন। আমি দেখব কে কুষ্টিয়ায় কতটুকু ক্ষমতা নিয়ে কাজ করছে।

মুফতি আমির হামজা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা। আগের কিছু বিভাগ ইতিমধ্যে চালু হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম নিশ্চিত করতে মিটিং হয়েছে।

তিনি বলেন, আমরা প্রথম ১০০ দিনের কর্মসূচিতে সরকারি অফিস এবং আদালতগুলোকে জনবান্ধব করার চেষ্টা করব। বিশেষ করে ডিসি, এসপি, ইউএনও অফিস ও থানা অনেকেই যেতে ভয় পান। আমরা চাই মানুষ যেন সিভিল সার্জন, এলজিইডি এবং অন্যান্য সরকারি স্থানে সহজে যাতায়াত করতে পারে।

মুফতি আরও যোগ করেছেন, কয়েকটি বিষয় আমি নিজ উদ্যোগে পরিচালনার কারণে অনেক সহজ হয়েছে। তিনি কার্যক্রমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন