২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:২৬

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০১:২৪

ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পূর্বেই বড় অর্জনের সুখবর পেল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন যোগ্যতা নির্ধারণ পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী আসরে সরাসরি জায়গা পাবে। গ্রুপ ‘এ’-তে সেরা চারের মধ্যে থেকে বাংলাদেশ এই সুযোগ নিশ্চিত করেছে।

বাংলাদেশের সঙ্গে একই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

স্বাগতিক হওয়ায় পাকিস্তান আগেই ২০২৮ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে। বাকি একটি সরাসরি টিকিটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আগামী ৬ জুলাই প্রকাশিতব্য আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দশম ও শেষ দলটির নাম চূড়ান্ত হবে।

এদিকে, আইসিসি ২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণের কাঠামোও ঘোষণা করেছে। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে খেলবে। সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাছাইপর্বের বাধা পেরোনোর প্রয়োজন না থাকায় সরাসরি বিশ্বকাপের মূল আসরে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী দলের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দলের ধারাবাহিক উন্নতি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন