চড়া দামে গ্যাস বিক্রি, ২ ডিপো মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২০
ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস বিক্রির অভিযোগে দুই ডিপো মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভাঙ্গা পৌরসভার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্যাসের নির্ধারিত মূল্য নিশ্চিত করতে নুরপুর এলাকার বিভিন্ন ডিপোতে তদারকি চালানো হয়। এ সময় দুইটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সকল গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
- • এফ-৩৫ ঘিরে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
