মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২৩:২০
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঘরে ঢুকে হাত বিচ্ছিন্ন করে ওয়াইফাই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। আগুনে জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বসতঘর পুড়ে যায়।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় জেলা সদরের ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়াতো তারা। এরই জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। তাদের বাধা দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাটও করে হামলাকারীরা। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। বিকেলে সম্পন্ন ময়নাতদন্ত শেষে আলমগীর হাওলাদারের মরদেহ দাফন হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় হাসান মুন্সির গ্রুপ জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ বেশ কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ। আগুনে পুড়ে যায় অনেকেই বসতঘর।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় একসঙ্গে আগুন ধরিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এলাকাবাসী একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরও ওপর তেড়ে আসে। তারপরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষুব্ধরা বিভিন্ন এলাকা থেকে একত্রে জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ছাড়া আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের ধরতেও কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
