মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৯
পর্তুগালের ভিসা নিতে ভারতের দিল্লিতে গিয়ে গোয়েন্দা নজরদারি ও দীর্ঘ জেরার মুখে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাঁকে। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ‘বিবিসি বাংলা’ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
গোয়েন্দা নজরদারি ও পদক্ষেপ সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার পর থেকেই মাহদী হাসানকে অনুসরণ করা শুরু হয়। অজ্ঞাত নম্বর থেকে বারবার ফোন আসায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাহদী হাসান বাংলাদেশে কোনো এজেন্টের মাধ্যমে ভারতীয় ভিসা সংগ্রহ করেছিলেন। তবে তাঁর ‘ভারত-বিরোধী’ ও জনৈক হিন্দু কর্মকর্তাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের কারণে রাতেই তাঁর ভারতীয় ভিসা বাতিল করা হয়।
বিমানবন্দরে জেরা বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের ইন্ডিগো ফ্লাইটে বাংলাদেশে ফেরার জন্য মাহদী হাসান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাঁকে নিরাপত্তা বেষ্টনী থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাঁকে প্রায় আধঘণ্টা জেরা করেন। গোয়েন্দা সূত্র বলছে, কোনো শারীরিক নিগ্রহ করা না হলেও তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ভারত-বিরোধী বক্তব্য দিয়ে কেউ সেখানে অবস্থান করতে পারবে না।
মাহদী হাসানের বক্তব্য বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহদী হাসান অভিযোগ করেন, দিল্লিতে তাঁকে প্রচণ্ড হয়রানি করা হয়েছে এবং তিনি জীবনের ঝুঁকিতে ছিলেন। তবে তাঁর কাছে ৪০ লক্ষ টাকা সমমূল্যের ‘ক্রিপ্টো-কারেন্সি’ পাওয়ার দাবিকে তিনি ‘গুজব’ বলে উড়িয়ে দেন। বাংলাদেশে ফেরার পরও বিমানবন্দরে তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান
আরও পড়ুন
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
