শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময় শেষে বিকেলে উপদেষ্টা বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেখানে ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টাকে একটি জার্সি উপহার দেন।
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন
- • বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী
- • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
- • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
- • বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
