মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:১০
বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু কিছুটা দুর্বল থাকলেও দেশের অধিকাংশ এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে এটি সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবেই বর্ষাকালে দেশে সারা বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ়ের এই ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
আরও পড়ুন
- • রাজধানীর প্রধান সড়কে আর চলবে না অটোরিকশা, আসছে সিদ্ধান্ত
- • এক ম্যাচে ৪ বিশ্বরেকর্ড, বিশ্বকাপে ইতিহাসের শীর্ষে মেসি
- • ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ বিজিবি মোতায়েন
- • সুপার এল নিনোর সতর্কতা, বৈশ্বিক আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা
- • নির্বাচন ঘিরে মিয়ানমারে ভয়াবহ সহিংসতা: জাতিসংঘের নতুন প্রতিবেদন
- • আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার
- • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে কমল বিশ্ববাজারে তেলের দাম
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
