শ্রীলঙ্কার সহজ জয়, বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:০৬
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করার পর উদ্যাপনে খানিকটা সময় নিলেন পাতুম নিশাঙ্কা। সতীর্থ ও দর্শকদের করতালির মধ্যেই হেলমেট খুলে দুই হাত প্রসারিত করে উদ্যাপন সারেন তিনি। তবে দলের জয়ের জন্য অপেক্ষা করতে হয় আর একটি বল।
নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে ১২ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে হারিয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই জয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর এই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাদের সামনে।
গ্রুপ পর্বে নিজেদের পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্য থেকে যেকোনো একটি দল জয় পেলেই অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হবে। এমনকি জিম্বাবুয়ে দুই ম্যাচে হারলেও ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে অস্ট্রেলিয়াকে টিকে থাকার সমীকরণে থাকতে।
আরও পড়ুন
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
