প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রামে সম্প্রীতির বার্তা দিলেন আমির খসরু
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৮:১৭
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত উৎসবকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পূর্ণিমার পূর্ণ চাঁদের মতোই আজকের এই উৎসব চট্টগ্রামের ইতিহাসে এক অনন্য দৃশ্য। এই মিলনমেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ আমাদের জাতীয় ঐক্যের পরিচয় বহন করে।”
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, “প্রবারণা পূর্ণিমা কেবল বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি একটি উৎসব, যা সব ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত। আমি আনন্দিত যে, চট্টগ্রামে আজ এমন উৎসবমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি। এটাই আমাদের বাংলাদেশের সার্থকতা।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে আমাদের ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান জানিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ। এই উৎসব আমাদের সেই ঐক্যের পথেই আরও অনুপ্রাণিত করে।”
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
