মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৭:৫৪
মাদারীপুরের কালকিনিতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ও মেজর (অব.) রেজাউল করিম রেজা মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। তাদের সমর্থকদের দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউল করিম দুপুরে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে এসে শহীদ মিনারের সামনে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন তাকে বক্তব্য না দিতে অনুরোধ করেন এবং নিজ দপ্তরে নিয়ে যান। কিছুক্ষণ পরেই রেজা ও খোকন তালুকদারের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা রেজাউল করিম অভিযোগ করেন, যুবদল নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, তুহিন দাবি করেন, মেজর রেজা আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করেন এবং তাকে লক্ষ্য করে হামলা চালান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালকিনি থানার ওসি এ কে এম সোহেল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
