মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন
প্রকাশিত: ২০ মে, ২০২৫, ০৪:৩৬
মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন শাহজাহান। সোমবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন। নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে।
সুমনের স্বজনরা প্রতিফলনকে জানান, প্রায় ৮ মাস আগে সুমন-মিতুর বিয়ে হয়। নিহত মিতুর আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিনই রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে তাদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বঁটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে হত্যঅ করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সুমন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
